গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk এআই থেকে ঝুঁকি অনুভব করছে সরকার : বৈষ্ণব

    এআই থেকে ঝুঁকি অনুভব করছে সরকার : বৈষ্ণব

    0
    154
    Govt feels risk from AI Vaishnav
    Govt feels risk from AI Vaishnav

    সমাজ এবং সরকার এআই থেকে ঝুঁকি অনুভব করছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেছেন তিনি। দু”দিনের এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যথার্থ প্রয়োগ ও প্রতিভার উন্মেষে সাহায্যের পাশাপাশি কৃত্রিম মেধা উদ্ভাবনের বিস্তার ক্ষেত্র নিয়ে উপস্থিত সদস্যরা বক্তব্য রাখবেন। এই সম্মেলনে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রতিটি সমাজ ও সরকার এআই থেকে উদ্ভূত ঝুঁকি অনুভব করছে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সকলে দেখেছে যে কীভাবে বিভ্রান্তি, ভুল তথ্য এবং ভুয়ো খবর বড় ঝুঁকি হতে পারে। সেই ঝুঁকি এআই-এর শক্তি দ্বারা বহুগুণ বেড়ে যায়। এমনটা শুধু যে তাঁরা অনুভব করছেন তা নয়, সমগ্র বিশ্ব একই অভিজ্ঞতা অর্জন করেছে। সমাজে এআই অত্যন্ত পদ্ধতিগত এবং চিন্তা-ভাবনার উপায়ে সাড়া দিচ্ছে। এআই-র সম্ভাব্যতার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে সম্মিলিতভাবে একটি উপায় বের করতে হবে।কারণ এআই-র বিপদ মোকাবিলার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রয়োজন।