অবসরের পর ৫ লাখ টাকা চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা

0
368
obosor er por 5 lakh
obosor er por 5 lakh
রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক কর্মীদের মতই শিক্ষাকর্মীরাও অবসরের সময় এককালীন ৫ লাখ টাকা পাবেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এই সুবিধে পাবেন তা আগেই জানিয়েছিল নবান্ন। এবার সেই তালিকায় ঢুকলেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও। ব্রাত্য বসু লিখেছেন প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে, এমএসকে-র কর্মীরা। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে।