পার্থ-অর্পিতাকে জেলে গিয়ে জেরা করতে চায় আয়কর

0
143
partha arpita ke jail e jiggesa korte chay aaykor
partha arpita ke jail e jiggesa korte chay aaykor
সিবিআই, ইডির পর এবার আয়কর দফতরের নজরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
অর্পিতার নামে কত বেনামী সম্পত্তি রয়েছে তা জানতে জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চায় আয়কর আধিকারিকরা। সেই মর্মে আদালতে আবেদন করা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড়, প্রচুর সোনা গয়না উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এবার সম্পত্তির খোঁজে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করতে ইডির বিশেষ আদালতে আবদেন করেছে আয়কর দফতর।