
দিল্লি এবং হরিয়ানার আসন্ন বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কোনও আসন সমঝোতার পথে হাঁটবে না কংগ্রেস।
এমনটাই জানিয়ে দিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।তিনি বলেছেন, লোকসভা ভোটে আপের সঙ্গে রাজ্যভিত্তিক সমঝোতা হয়েছিল। দিল্লিতে তারা একসঙ্গে লড়েছিলেন। হরিয়ানায় আপকে একটি আসন ছেড়েছিল কংগ্রেস। আবার পঞ্জাবে আলাদা লড়াই হয়েছিল।তিনি মনে করেন না, দিল্লি এবং হরিয়ানার বিধানসভা ভোটে ইন্ডিয়া জোটের দলগুলির সমঝোতা হবে।আপের তরফে ইতিমধ্যেই হরিয়ানার বিধানসভা ভোটে একলা চলো’র বার্তা এসেছে বলেও জানিয়েছেন জয়রাম রমেশ। লোকসভা ভোটের পরেই ইন্ডিয়া জোটের অন্দরে কংগ্রেস এবং আপের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।এবার দুই রাজ্যে আলাদা লড়ার ঘোষণা করে কংগ্রেসের তরফে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।








