শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে খুন রানিনগরে

0
217
SASUR BARITE JAMAI K PITIYE KHUN RANINAGAR A
SASUR BARITE JAMAI K PITIYE KHUN RANINAGAR A

এবার শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের রানিনগরে। জানা গিয়েছে রানিনগরের বাসিন্দা বছর ৪০-র জগন্নাথ বিশ্বাস ১০ বছর আগে মালিপাড়ায় দ্বিতীয় বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন।

স্থানীয়দের অভিযোগ জগন্নাথ নেশা করতেন বলে প্রায় রোজই ঝামেলা হত। বৃহস্পতিবারও কোনও কারণে ঝামেলা বাধে। অভিযোগ তখনই জগন্নাথকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর জগন্নাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও শ্বশুরবাড়ির লোকজনের দাবি জগন্নাথ নেশা করতেন। তাতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। ঘটনার পরেই আটক করা হয়েছে জগন্নাথের শ্বশুর, শাশুড়ি সহ ৩ জনকে। ঠিক কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।