ওএমআর দুর্নীতিতে অলআউট ঝাঁপানোর নির্দেশ সিবিআইকে

0
220
Allegations of corruption CBI investigating
Allegations of corruption CBI investigating
ওএমআর এবং সার্ভার দুর্নীতি শেষ দেখতে এবার অলআউট ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। পথিবীর যেকোনও প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
২০১৪-র প্রাথমিক টেটের মূল্যায়নকারী সংস্থার হার্ডডিক্স, সার্ভার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হার্ডডিস্কে যে তথ্য রয়েছে এবং যা মুছে ফেলা হয়েছে তা পুনরুদ্ধার করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইবিএম, টিসিএস, ইউপ্রো অথবা এথিক্যাল হ্যাকারদেরও সাহায্য নিতে পারবে সিবিআই, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কোথায় গেলে দুর্নীতি আসল ধরা পড়বে তাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবার আর এজেন্সির ধানাইপানাই না করে আদালতের নির্দেশ কার্যকর করুক এমনটাই চান শুভেন্দু অধিকারী।