গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ভারী বৃষ্টি-ধস, সাময়িক বন্ধ অমরনাথ যাত্রা

    ভারী বৃষ্টি-ধস, সাময়িক বন্ধ অমরনাথ যাত্রা

    0
    171
    Amarnath Yatra temporarily closed due to heavy rain
    Amarnath Yatra temporarily closed due to heavy rain
    ভারী বৃষ্টির কারণে রাস্তার ধস নামার জেরে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে অমরনাথ যাত্রা। পু্ণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
    প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু থেকে ৫ হাজার ৬০০ পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা দেন। তাঁধের মধ্যে ৩ হাজার ৬৬৮ জন পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন। আর বাকি ২ হাজার ২৮ জন বালতাল বেসক্যাম্পের দিকে রওনা হয়েছেন। কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার ফলে কয়েক জায়গায় ধস নামায় রাস্তা বসে গিয়েছে। ফলে পহেলগাঁও এবং বালতাল বেসক্যাম্প থেকে অমরনাথ যাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, অমরনাথ গুহার কাছাকাছি কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। অমরনাথ এবং শেষনাগে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এ বার এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি পুণ্যার্থী এই পুণ্যস্থান দর্শন করেছেন।