গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নিট-ইউজির কাউন্সেলিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত

    নিট-ইউজির কাউন্সেলিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত

    0
    181
    NEET UG R COUNSELLING ANIRDISTO KALER JONNO STHOGITH
    NEET UG R COUNSELLING ANIRDISTO KALER JONNO STHOGITH
    নিট-ইউজির কাউন্সেলিং অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। এনটিএ-র তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরু হবে।
    কিন্তু শনিবার তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিতের কথা জানানো হয়েছে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলা সংক্রান্ত পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। নিট-ইউজিতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে দেশজুড়ে। ইতিমধ্যেই প্রশ্ন বিক্রির অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করেছে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এই আবহে ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার কেন্দ্রের তরফে হলফনামা দিয়ে আদালতে জানানো হয়েছিল, পরীক্ষা বাতিল করার কোনও যুক্তি নেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুক্তি ছিল, পুরো পরীক্ষা বাতিল হলে লক্ষ লক্ষ সত্ পরীক্ষার্থী বিপদে পড়বেন।