জল জমা পরিস্থিতি দেখতে গিয়ে ক্ষোভে মুখে সাংসদ খগেন

0
331
JOL JOMA PORISTHITI DEKHTE GIYE KHOVER MUKHE SANGSOD KHAGEN
JOL JOMA PORISTHITI DEKHTE GIYE KHOVER MUKHE SANGSOD KHAGEN
ওল্ড মালদায় জল জমা দেখতে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছেন সাংসদ খগেন মুর্মু। প্রবল বৃষ্টিতে মালদার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড কার্যত জলের তলায়।
ওখানকার বাসিন্দারা কি অবস্থায় রয়েছে খোঁজ নিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন বিজেপি সাংসদ। খগেন মুর্মুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাসিন্দারা। যদিও খগেন মুর্মুর অভিযোগ এলাকার তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই বিক্ষোভ দেখিয়েছেন। খগেন মুর্মু বলেছেন জল জমে থাকায় ডেঙ্গু বাড়তে পারে তাই স্থানীয়দের সচেতন করতেই এলাকায় গিয়েছিলেন। তাঁর অভিযোগ স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় স্থানীয় কাউন্সিলর ও তাঁর দলবল পরিস্থিতি উত্তপ্ত করতে থাকেন।