গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ভোট লুঠে উপনির্বাচনেও জিততে চাইছেন মমতা: শুভেন্দু

    ভোট লুঠে উপনির্বাচনেও জিততে চাইছেন মমতা: শুভেন্দু

    0
    428
    VOTE LOOTE UPONIRBACHONE O JEET TE CHAICHHEN MAMATA SUVENDU
    VOTE LOOTE UPONIRBACHONE O JEET TE CHAICHHEN MAMATA SUVENDU
    ভোট লুঠ করেও উপনির্বাচনেও জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদায় প্রচারে গিয়ে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন সভা আটকাতে চেয়েছিল, পারেনি। তিনি বাগদাতেই দাঁড়িয়ে রয়েছেন।
    বিরোধী দলনেতার অভিযোগ শুক্রবার পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মিটিং করেছেন। ওদের সামনে থেকেই এখানকার এসপিকে ফোন করে বলা হয়েছে এই সিট জেতাতে হবে। লুঠ করে জিতিয়ে দিতে হবে। বিরোধী দলনেতার বলেছেন নবান্ন থেকে ফোন করে সবটা বলে দেওয়া হয়েছে। ১০ জুলাই বাগদার উপনির্বাচন। তার আগে শনিবার সেখানে একটি পথসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার সভা বন্ধ রাখার নির্দেস দেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। যা নিয়ে শুভেন্দু অধিকারীর তোপের মুখে পড়েছে তৃণমূল ও পুলিশ।