জেলে বসেই পিএইচডি যোগ্যতার পরীক্ষায় প্রথম মাও নেতা অর্ণব

0
826
JAIL A BOSE E PHD JOGGOTAR PORIKKHA A PROTHAM MAO NETA ARNAB
JAIL A BOSE E PHD JOGGOTAR PORIKKHA A PROTHAM MAO NETA ARNAB
জেলে বসেই পিএইচডি যোগ্যতার পরীক্ষায় প্রথম হয়ে ইতিহাস গড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অর্ণব পেয়েছেন প্রায় ৭৭ শতাংশ নম্বর।
সেখানে দ্বিতীয় স্থানাধিকারী পূজারিনী রায়ের প্রাপ্ত নম্বর প্রায় সাড়ে ৭২ শতাংশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তনভির নাসরিন জানিয়েছেন অর্ণব খুবই মেধাবী ছাত্র। যোগ্যতা নির্ণয়ক টেস্টে ভাল স্কোর করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি কমপ্লিট করলে একটা ইতিহাস তৈরি হবে। গড়িয়ার বাসিন্দা অর্ণব খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। কিন্তু মাঝপথে পড়া ছেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। এরপর শিলদা ইএফআর ক্যাম্পে হামলা সহ একাধিক মাওবাদী হামলায় নাম জড়ায় তাঁর। ২০১২-য় আসানসোলে পুলিশের হাতে ধরা পড়েন। বিচারে তাঁর যাবজ্জীবন সাজা হয়। এরপর জেল থেকেই ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর করেন। সবেতেই ফার্স্ট ক্লাস পেয়েছেন তিনি।