
ব্রহ্মপুত্র নদের দু কূল ছাপানো জলে কার্যত ভেসে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্য অসম। অসমের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় তিরিশটি জেলার সাড়ে ২৪ লক্ষ মানুষ বানভাসি হয়েছেন।
বন্যার জলে ভিটেমাটি হারিয়ে অনেকের ঠাঁই হয়েছে ত্রাণশিবিরে। তবে সবচেয়ে বিপর্যস্ত কাজিরাঙা জাতীয় উদ্যান। অধিকাংশই জলের নিচে ডুবে গিয়েছে।ভয়ে নিজেদের আস্তানা ছেড়ে পালাচ্ছে গণ্ডার, হরিণের দল। আর গিয়ে পৌঁছচ্ছে লোকালয়ে। এবারের বন্যায় সবচেয়ে বিপর্যস্ত কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৭০ শতাংশ জলের নিচে। জল থেকে বাঁচতে নিজেদের বাসস্থান ছেড়ে পালাচ্ছে গণ্ডারের দল।এদিকে কাজিরাঙায় গত কয়েক বছরে এখানে গণ্ডারের সংখ্যাও বেড়েছে। কিন্তু তাদের সেই নিরাপদ বাসভূমিই এখন অনিশ্চয়তার কবলে। কাজিরাঙার প্রায় ১৫ হাজার বন্যপ্রাণী বন্যপ্রাণীর মুখে। সরকারি হিসাব বলছে, কাজিরাঙায় চলতি মৌসুমে গণ্ডার, হরিণসহ ৭৭টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ৬২টি হগ ডিয়ার। এ ছাড়া উদ্যানে ১৫ হাজারের বেশি বন্যপ্রাণী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯৪টি বন্যপ্রাণী।এখনও পর্যন্ত প্রায় ৪৭ হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ৫২ জনের।






