
রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সকলকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের জন্য প্রার্থনা করে তিনি বলেছেন, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়।
সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। ঐতিহাসিক মাহেশে রাজ্য সরকার মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছেন। পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক্স পোস্টে তিনি লিখেছেন, প্রভু জগন্নাথদেবের আশীর্বাদে সকলের জীবন সুস্বাস্থ্য, শান্তি, ঐশ্বর্যে ভরে উঠুক। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, শুভ রথযাত্রা উপলক্ষ্যে প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রা ভক্তদের শন্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য দান করুন। পাশাপাশি রথযাত্রায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
