গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল-সিকিম

    বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড-হিমাচল-সিকিম

    0
    142
    Heavy landslides in Himachal due to rain 80 roads closed
    Heavy landslides in Himachal due to rain 80 roads closed

    টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। রবিবার হৃষীকেশে গঙ্গার জলস্তর বিপদসীমা ছাড়িয়ে ত্রিবেণী ঘাটের আরতি স্থলে আছড়ে পড়তেই প্রমাদ গুণতে শুরু করেছে প্রশাসন।

    রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী উত্তরাখণ্ডে আসা সমস্ত পর্যটককে সতর্ক করেছে। একইসঙ্গে গঙ্গার তীর সংলগ্ন বসতি এলাকাগুলিকেও খালি করার কাজ শুরু করেছে তারা।এই পরিস্থিতিতে রবিবার থেকে বুধবার পর্যন্ত চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পাউরি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।  প্রশাসনের আশঙ্কা এই বৃষ্টি হলে গঙ্গা আরও ভয়ানক চেহারা নিতে পারে উত্তরাখণ্ডে।অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ধস নেমেছে হিমাচল প্রদেশের শিমলায়। বন্ধ হয়েছে শিমলার রোহানার কাছে ৭০৭ নম্বর জাতীয় সড়ক। হাটকোটি থেকে পাওন্টা সাহিব যাওয়ার জন্য ব্যবহার করা হয় এই জাতীয় সড়ক।প্রশাসন সূত্রে খবর, ধস নেমে হিমাচল প্রদেশের প্রায় ৮০টি রাস্তা বন্ধ। তারমধ্যে মান্ডিতে ৩৮টি, কুলুতে ১৪টি, শিমলায় পাঁচ, সিরমৌরে চার, কাংড়া জেলায় একটি সড়ক বন্ধ রয়েছে। এদিকে, ভয়াবহ দুর্যোগের কবলে সিকিম। জলের তলায় চলে গিয়েছে একাধিক নির্মীয়মান রাস্তা। প্রবল স্রোতে ভেসে গিয়েছে জেসিবি মেশিন। বিচ্ছিন্ন একাধিক সড়কপথও। এরমধ্যেই তিস্তার জলোচ্ছ্বাসে ভেসেছে লাচেন-থাঙ্গু সংযোগকারী নির্মীয়মান রাস্তা। ফের ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে। উত্তর সিকিমের লিংটং এলাকার পরিস্থিতিও ভয়াবহ। জলে ডুবেছে কালিম্পংয়ের তিস্তা বাজার।