শিবসেনা নেতার বিএমডব্লিউ-র ধাক্কায় মৃত্যু মহিলার

0
173
Shiv Sena leaders BMW hits womans death
Shiv Sena leaders BMW hits womans death
পোর্শেকাণ্ডের পর এবার মুম্বইয়ে শিবসেনা নেতার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে।ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওরলিতে। 
রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাইকে করে ওরলির কোলিওয়াড়া থেকে সাসুন ডকে মাছ কিনতে গিয়েছিলেন এক দম্পতি।মাছ কিনে ফেরার পথে তাদের বাইকে পিছন থেকে এসে ধাক্কা দেয় বিএমডব্লিউ। সংঘাতের ফলে মহিলা এবং তাঁর স্বামী ছিটকে গিয়ে পড়েন গাড়ির বনেটে। প্রাণ বাঁচাতে সেখান থেকে কোনও মতে রাস্তায় ঝাঁপ দেন ওই ব্যক্তি। কিন্তু মহিলা তা পারেননি।গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। আহত মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামীর চিকিৎসা চলছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। চালককে ধরেছে পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহ। তাঁকেও আটক করা হয়েছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।