গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বাড়ির চৌকাঠে মহানন্দার জল, আতঙ্কে স্থানীয়রা  

    বাড়ির চৌকাঠে মহানন্দার জল, আতঙ্কে স্থানীয়রা  

    0
    234
    Mahananda water at the edge of the house the locals panic
    Mahananda water at the edge of the house the locals panic
    টানা বৃষ্টিপাতের জেরে মহানন্দা নদীর জল এলাকায় ঢুকতে শুরু করতেই আশংকায় প্রহর গুনছেন মালদার ইংরেজবাজার পুরসভার বাসিন্দারা। স্থানীয়দের আশংকা, মহানন্দা নদীর চরে বসবাসকারী কয়েকশো বাড়ি সম্পূর্ণই ডুবে যেতে পারে।
    ইতিমধ্যেই কারও বাড়ির ভেতর আবার কারো বাড়ির উঠোনে এসে পৌঁছেছে জল। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র যাচ্ছেন। তবে এখনই পুরসভার পক্ষ থেকে তাদের নিরাপদ জায়গায় থাকার কোন ব্যবস্থা করা হয়নি শুধুই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন তারা। আবার অনেকের অভিযোগ প্রতিবছরই বর্ষা এলে তাদের ডুবতে হয়। নদীর তীরবর্তী যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে তার অবস্থা খুবই খারাপ। অন্যদিকে, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, যা যা করি প্রতি বছর এবছরও করা হবে।