গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk অমরাবতী জেলে জোরালো বিস্ফোরণ, আতঙ্ক 

    অমরাবতী জেলে জোরালো বিস্ফোরণ, আতঙ্ক 

    0
    137
    Loud explosion panic in Amravati Jail
    Loud explosion panic in Amravati Jail
    মহারাষ্ট্রের অমরাবতী সেন্ট্রাল জেলে জোরালো বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে।যদিও এই বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।পুলিশ সূত্রে খবর, জেলের মধ্যে বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছন অমরাবতীর পুলিশ সুপার ও ডেপুটি কমিশনার।
    পাশাপাশি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিস্ফোরণ বাজি না বোমা তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলেই অনুমান করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এর আওয়াজ বহুদূর পর্যন্ত শোনা যায়। ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। সেই রিপোর্ট প্রকাশ্যে এলেই স্পষ্ট হবে কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল।জানা গিয়েছে, ওই জেলের পাশ থেকে যাওয়া এক ব্যক্তি হাইওয়ের উড়ালপুলের উপর থেকে বলের মতো কোনও বস্তু জেলের মধ্যে ছুঁড়ে দেয়। তাতেই ঘটে এই বিস্ফোরণ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে জেলের নিরাপত্তা নিয়ে। ওই ব্যক্তি কে এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটালো তা জানার চেষ্টা চলছে। যদিও অভিযুক্তের এখনও কোনও খোঁজ পায়নি পুলিশ।এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।