গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মুম্বই হাসপাতালের ক্যান্টিনে মেডিক্যাল রিপোর্টের প্লেট

    মুম্বই হাসপাতালের ক্যান্টিনে মেডিক্যাল রিপোর্টের প্লেট

    0
    112
    Medical report plate in Mumbai hospital canteen
    Medical report plate in Mumbai hospital canteen
    মুম্বইয়ে হাসপাতালের ক্যান্টিনে রোগীর মেডিক্যাল রিপোর্ট দিয়ে তৈরি প্লেটে খাওয়াদাওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি এস নিউজ।
    ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বইয়ের এক হাসপাতালের ক্যান্টিনে খাবার দেওয়ার জন্য যে কাগজের প্লেট ব্যবহার করা হচ্ছে, তা রোগীর মেডিক্যাল রিপোর্ট। কোনও প্লেটে লেখা রয়েছে রোগীর নাম এবং বয়স। আবার কোনও প্লেটে উল্লেখ রয়েছে কোন রোগীর কী ধরনের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে সে সব। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশাসনের নজর কাড়া হয়। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। হাসপাতাল সূত্রে খবর, সেখানকার ছ’জন কর্মচারীকে শোকজ নোটিস পাঠানো হয়েছে।ওই হাসপাতালের ডিন বলেছেন, কাগজগুলি হাসপাতালের রোগীর মেডিক্যাল রিপোর্ট নয়। বহু বছরের পুরনো সিটি স্ক্যানের বাতিল রিপোর্টগুলো তাঁরা পুনর্ব্যবহারের জন্য বিক্রি করেছিলেন। কিন্তু পুনর্ব্যবহারের আগে তথ্যগুলি মুছে ফেলা উচিত ছিল। সেটা করা হয়নি।