রেখাকে অবমাননাকর মন্তব্য, মহুয়ার বিরুদ্ধে এফআইআর 

0
203
দিল্লি পুলিশেদিল্লি পুলিশেদিল্লি পুলিশে
দিল্লি পুলিশেদিল্লি পুলিশেদিল্লি পুলিশে

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন ৭৯ অনুসারে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও-এর সাইবার ইউনিট এই এফআইআর করেছে।

ফৌজদারি নতুন দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ায় মাত্র এক সপ্তাহের মধ্যেই এই আইনের অধীনে মামলা দায়ের হয়েছে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় এক ব্যক্তি রেখা শর্মার পিছনে ছাতা ধরে হাঁটছেন। যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। সেখানেই মহুয়া মৈত্র মন্তব্য করেন, তিনি তাঁর বসের পাজামা ধরতে ব্যস্ত। মহুয়া মৈত্রের এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে একজন মহিলার মর্যাদাহানি করেছেন সাংসদ। এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশেও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিন দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়।