গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk এনআরসি নিয়ে জল্পনা উস্কে দিলেন শান্তনু

    এনআরসি নিয়ে জল্পনা উস্কে দিলেন শান্তনু

    0
    118
    Shantanu provoked speculation about NRC
    Shantanu provoked speculation about NRC
    আগামী দিনে যদি ভারতবর্ষে কোনও সরকার এনআরসি চালু করে, তা হলেও মতুয়ারা এর আওতায় পড়বেন না।
    বাগদায় মতুয়াদের জনসভায় এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, তবে এর জন্য সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। শান্তনুর কথায়, নাগরিকত্বের জন্য মতুয়ারা আবেদন করুক। শংসাপত্র পাবেন। তখন আগামী দিনে ভারতবর্ষে কোনও সরকার এনআরসি চালু করলেও আইন অনুযায়ী মতুয়ারা তার আওতায় পড়বে না। বিষয়টির সমালোচনা করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, মতুয়ারা জানেন, তাঁরা ভোট দেন, তাঁরা এ দেশের নাগরিক। তাঁরা সিএএ-তে আবেদন করছেন না বলে শান্তনু ঠাকুর এনআরসির ভয় দেখিয়ে আবেদন করানোর চেষ্টা করছেন।