গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk পুজো দখলের লড়াইয়ে মৃত্যু 

    পুজো দখলের লড়াইয়ে মৃত্যু 

    0
    109
    Death in the fight to take possession of Puja
    Death in the fight to take possession of Puja
    ব্যারাকপুরে ক্লাবের মহিলা পরিচালিত পুজোর দখল নিতে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মারধরের ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।
    পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মীর নাম পার্থ চৌধুরী। অভিযোগ, ওডিসি ক্লাবের পুজো দখল করতে চাইছেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। রবিবার পুজো কমিটির মিটিংয়ে গতবারের পুজোর খরচের হিসাব চাওয়া নিয়ে বচসা বাধে। এরপরই এক ক্লাব সদস্যার স্বামীকে মারধর করেন তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। পরে তাঁকে বারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তৃণমূল কাউন্সিলরের দাবি, মিটিংয়ে ছিলেন না ওই ব্যক্তি, অসুস্থ হয়ে রিকশ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। তদন্তের আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের পুরপ্রধান।রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে মৃতের দাদার কথা বলান বিজেপি নেতা কৌস্তভ বাগচী।এদিকে রিকশ থেকে পড়ে গিয়ে মারা যান ওই ব্যক্তি। ব্য়ারাকপুরের ঘটনায় মারধরের অভিযোগ ওড়াল পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনে পুলিশের দাবি, রিকশ থেকে পড়ে গিয়ে ওই ব্য়ক্তির মৃত্যু হয়। কোনও মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।