গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk মোদীর রাশিয়া সফরে ঈর্ষান্বিত পশ্চিমী দেশগুলি : ক্রেমলিন 

    মোদীর রাশিয়া সফরে ঈর্ষান্বিত পশ্চিমী দেশগুলি : ক্রেমলিন 

    0
    125
    Western countries jealous of Modis visit to Russia Kremlin
    Western countries jealous of Modis visit to Russia Kremlin

    পশ্চিমী দেশগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে ঈর্ষান্বিত। এমনই মন্তব্য করেছেন  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

    ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, চার দশকেরও বেশি সময় পর অস্ট্রিয়া যাবেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। দু’দিনের এই সফরের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো যাত্রাকে হাতিয়ার করে পশ্চিমী দেশগুলিকে নিয়ে কটাক্ষ শুরু করেছে ভ্লাদিমির পুতিন প্রশাসনও। এক টেলিভিশনে সাক্ষাৎকার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমী দেশগুলি তো ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের দিকে চোখ মেলে আছে ঈর্ষান্বিত হয়ে। এর অর্থ তারা খুব কড়াভাবে নজর রাখছে। এই নিবিড় পর্যবেক্ষণের অর্থ, তারা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ভুল কিছু করছে না। এটা অত্যন্ত গুরুত্ব দেওয়ার মতোই হতে চলেছে। আর ক্রেমলিনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক তাৎপর্যপূর্ণ বিষয়ে সবিস্তারে আলোচনা এবং তাতে দু দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী তাঁরা।