গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk কুলগামে আলমারির মধ্যে বাঙ্কারের আশ্রয় জঙ্গিদের 

    কুলগামে আলমারির মধ্যে বাঙ্কারের আশ্রয় জঙ্গিদের 

    0
    142
    Militants are sheltered in bunkers in cupboards in Kulgam
    Militants are sheltered in bunkers in cupboards in Kulgam
    বাইরে থেকে দেখলে মনে হবে একটা আলমারি। কিন্তু তার দরজা খুলতেই নিরাপত্তা বাহিনী বুঝতে পারে, ওই আলমারির ভিতর তৈরি করা হয়েছিল একটি বাঙ্কার ।
    সেই বাঙ্কারেই আশ্রয় নিয়েছিল কাশ্মীরের কুলগ্রামে এনকাউন্টারে নিহত চার জঙ্গি। এমনই দাবি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, শনিবার কুলগ্রামে জোড়া হামলা চালায় জঙ্গিরা। প্রথমে মদেরগাম গ্রামে এবং পরে চিনিগামে। দুই জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ছ’জন জঙ্গি নিহত হয়েছে। তবে দু’জন সেনা জওয়ানকে হারিয়েছেন তারা। সন্ত্রাসী সকলেই জঙ্গিগোষ্ঠী হিজ়বুলের সদস্য ছিল। তাদের মধ্যে একজন হিজ়বুলের স্থানীয় কমান্ডার। বাকিরা অন্য জায়গা থেকে এসে কুলগ্রামের গোপন ডেরায় আশ্রয় নেয়।