
তাঁর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।পারিবারিক অশান্তি নিয়েও বিস্তর লেখালিখি হয়েছে সংবাদমাধ্যমে।
মেয়ে সোনাক্ষীর পাশে অবশ্য বরাবরই দাঁড়িয়েছেন সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। মেয়ে-জামাই রাজযোটক, তাঁরা সুখে থাকবেন বলেই দাবি করেছিলেন তিনি।কিন্তু বিয়ের পর কেমন আছেন সোনাক্ষী সিন্হা? এ বার এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী। ২৩ জুন বান্দ্রায় নিজের বাড়িতেই অভিনেতা জ়াহির ইকবালকে আইনি মতে বিয়ে করেছেন সোনাক্ষী। বাড়িতে বিয়ের অনুষ্ঠান সেরে এক বিলাসবহুল রেস্তরাঁয় প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। সব কিছুতেই ট্রোলড হয়েছেন সোনাক্ষী।তবে সে সবের তোয়াক্কা না করেই সোনাক্ষী জানিয়েছেন,তিনি ভাল আছেন।এর চেয়ে ভাল তিনি আগে কখনও থাকেননি। অভিনেত্রীর কথায়, এর আগে কখনও এত ভাল থাকেন নি। বিয়ের পরেও আসলে কিছুই বদলায়নি।সব এক রকমই রয়েছে আর এই বিষয়টাই তাঁর সবচেয়ে ভাল লাগছে। বিয়ের আগেও তাঁর জীবন অগোছালো ছিল না। আর এখনও একই রকম।বিয়ের পরে কাজে ফিরতে পেরেও খুব ভাল লাগছে বলেও জানিয়েছেন সোনাক্ষী।উল্লেখ্য ভিন্ধর্মে বিয়ে করায় ট্রোল্ড হয়েছেন অভিনেত্রী। এমনকি শোনা যাচ্ছিল, বিয়ের আগে নাকি এই সম্পর্কে সম্মতি ছিল না শত্রুঘ্ন সিন্হা ও তাঁর পরিবারের। বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর ভাই লব সিন্হাকেও।এরই মধ্যে বিয়ের ৭ দিন যেতেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন ওঠে, সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্ট হওয়ার জন্যই নাকি দ্রুত বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী।অন্যদিকে,আসন্ন কাকুদা’র প্রচারে বর্তমানে ব্যস্ত সোনাক্ষী। আর সিনেমার প্রচার থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুজব নিয়ে মুখ খুলেছেন নায়িকা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন, একমাত্র পরিবর্তন হল তিনি এখন হাসপাতালে যেতে পারেন না কারণ তিনি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী। এর আগে ২৮ জুন বিকেলে হাসপাতালে যান সোনাক্ষী-জাহির।শক্রঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান দুজন। নবদম্পতির হাসপাতালে যাওয়ার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাৎজিরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের আলোচনা শুরু হয়। অভিনেত্রী অন্তঃসত্ত্বা, এমনটাই গুঞ্জন উঠতে থাকে। অবশেষে সেই গুঞ্জনের মুখে তালা দিলেন সোনাক্ষী সিনহা।








