গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যের উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন সুপ্রিম কোর্টের

    রাজ্যের উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন সুপ্রিম কোর্টের

    0
    159
    The Supreme Court formed a search committee for the appointment of the vice chancellor of the state
    The Supreme Court formed a search committee for the appointment of the vice chancellor of the state
    রাজ্যের উপাচার্য নিয়োগের জট কাটাতে সার্চ কমিটি গঠন করেছে সুপ্রির কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে।
    সার্চ কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে , প্রতিটি বিশ্ববিদ্যালয়ে  উপাচার্য পদের জন্য তিনটি করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই তিনটি নাম তারা মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী ওই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাছাই করে রাজভবনে পাঠাবেন। তাঁকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে  উপাচার্য  হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল। তবে সার্চ কমিটির বাছাই করা নাম যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয়, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আবার সার্চ কমিটি প্রস্তাবিত তিনটি নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী যাঁকে বাছবেন, রাজ্যপালের যদি তাঁকে পছন্দ না হয় , তিনিও শীর্ষ আদালতে যেতে পারেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আগামী দুসপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের আরও নির্দেশ,  উপাচার্য  পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্যই। এই বিষয়টিকে গণতন্ত্রের জয় বলে দেখছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।