গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Newsdesk প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত ৫, অভিযুক্ত তৃণমূল 

    প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত ৫, অভিযুক্ত তৃণমূল 

    0
    209
    5 accused of drinking alcohol in public accused Trinamool
    5 accused of drinking alcohol in public accused Trinamool
    বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় মহিলা-শিশু সহ ৫ সদ্যসকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজারহাটের ভাতুরিয়া এলাকায়। 
    স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে রাজারহাট ভাতুড়িয়া এলাকায় বাড়ির সামনে বসা মদের আসরের প্রতিবাদ করাতে তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক সহ বেশ কয়েকজন মারধর করে কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তাঁর পরিবারকে। দুষ্কৃতীদের দলের মারধরে রক্তাক্ত হয় মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্য। মহিলা সদস্যদের উপর শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। এরপর কুশল চক্রবর্তী এবং তাঁর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে। প্রথমে অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। পরে অভিযোগ নেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিবাদী কুশল চক্রবর্তী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।