গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মধ্যপ্রদেশে বিজেপি মন্ত্রিসভায় দু’বার মন্ত্রী কংগ্রেস নেতা

    মধ্যপ্রদেশে বিজেপি মন্ত্রিসভায় দু’বার মন্ত্রী কংগ্রেস নেতা

    0
    164
    A two time minister and Congress leader in the BJP cabinet in Madhya Pradesh
    A two time minister and Congress leader in the BJP cabinet in Madhya Pradesh
    মধ্যপ্রদেশ রাজভবনে ১৫ মিনিটের মধ্যে একই ব্যক্তি দু’বার মন্ত্রী হিসেবে শপথ নিয়রে ইতিহাস তৈরি করেছেন। প্রথমে, প্রতিমন্ত্রী হিসেবে। পরে পূর্ণ মন্ত্রী হিসেবে।
    শুধু তাই নয়, বিজেপি সরকারে মন্ত্রী হয়েছেন কংগ্রেস নেতা রামনিবাস রাওয়াত। আসলে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা বিজেপি মন্ত্রী, রামনিবাস রাওয়াতের পরিচয়টাই এমন গোলমেলে হয়ে গিয়েছে।সোমবার সকাল ৯টায় রাজভবনে তাঁকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ডেকেছিলেন রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল। মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন তিনি। কিন্তু ভুলবশত একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রামনিবাস রাওয়াত। পনেরো মিনিট পরই আবার ভুল শুধরে তাঁকে দ্বিতীয়বার পূর্ণমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করানো হয়। তবে এই দুবার শপথ নেওয়ায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। কারণ, প্রথমে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, আনুষ্ঠানিকভাবে সেই পদ থেকে ইস্তফা না দিয়েই তিনি দ্বিতীয়বার শপথ নেন।একইরকম বিভ্রান্তি রয়েছে তাঁর দল বদল নিয়েও। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু, রামনিবাস রাওয়াত এখনও কংগ্রেস থেকে পদত্যাগ করেননি। এখনও তিনি কংগ্রেসের মধ্যপ্রদেশ রাজ্য শাখার কার্যকরী সভাপতির পদে রয়েছেন। বিজয়পুর বিধানসভা থেকে তিনি এখনও কংগ্রেসেরই বিধায়ক। তা সত্ত্বেও তিনি বিজেপির সদস্য হয়েছেন এবং এদিন একইসঙ্গে প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী হয়েছেন।