না জানিয়ে দাম বাড়িয়েছে সিইএসসি : মমতা

0
170
CESC increased the price without informing Mamta
CESC increased the price without informing Mamta

শহর কলকাতায় সাম্প্রতিক বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,সরকারকে না জানিয়ে বিদ্য়ুতের দাম বাড়িয়েছে সিইএসসি।

 তবে রাজ্য বিদ্যুৎ সংস্থা,ডাবলুবিএসসিডিসিএল বিদ্য়ুতের মূল্য বাড়ায়নি বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মমতা। সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দিয়েছেন তিনি। সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, এই সুযোগে শুনেছেন সিইএসসি বিদ্যুতের মাশুল বাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকারকে কিছুই জানায়নি। বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি‌।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, যাই হোক, রাজ্য বিদ্যুৎ সংস্থা,ডাবলুবিএসসিডিসিএল এক পয়সাও দাম বাড়ায়নি।