গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs চোর সন্দেহে থানায় মারের অভিযোগ, পরে মৃত্যু, ধুন্ধুমার ঢোলেহাট

    চোর সন্দেহে থানায় মারের অভিযোগ, পরে মৃত্যু, ধুন্ধুমার ঢোলেহাট

    0
    268
    CHOR SANDEHE THANA A MAARER AVIJOG PORE MRITYU DHUMDHUMAR DHOLEHAT
    CHOR SANDEHE THANA A MAARER AVIJOG PORE MRITYU DHUMDHUMAR DHOLEHAT
    চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর, জামিন পাওয়ার পর যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
    কাকার বাড়িতে চুরির অভিযোগে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। পরে জামিন পাওয়ার পর অসুস্থ হয়ে যুবকের মৃত্যু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ থানায় মারধরের জেরেই মৃত্যু হয়েছে যুবকের। জানা গিয়েছে ৩০ জুন কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়। তদন্তে নেমে ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার এবং তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। অভিযোগ মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। এরপর ৪ জুলাই আদালতে জামিন পান আবু সিদ্দিক। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবু। তাকে প্রথমে মথুরাপুর, ডায়মণ্ডহারবার এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই সোমবার মৃত্যু হয় আবু সিদ্দিকের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। থানায় মারধরে মৃত্যুর অভিযোগে ঢোলেহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন মানুষজন। যদিও সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন আদালতে পেশ করার সময় শারীরিক কোনও সমস্যা ছিল না যুবকের। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।