গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের মুখ বন্ধের চেষ্টা, খোঁচা লকেটের, পাল্টা

    লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের মুখ বন্ধের চেষ্টা, খোঁচা লকেটের, পাল্টা

    0
    255
    locket konal
    locket konal
    লক্ষ্মীর ভাণ্ডারে হাজার, বারোশ টাকা দিয়ে একদিকে মহিলাদের মুখ বন্ধ করা হচ্ছে, অন্যদিকে সালিশি সভার নামে মহিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল। জয়ন্তবাহিনীর নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসতেই এভাবে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
    মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যজুড়ে তৃণমূলের অত্যাচারের ভিডিওয় মাথা হেঁট হয়ে যাচ্ছে। মহিলাদের এই বিষয়টি ভাবার সময় এসেছে বলে মনে করেন লকেট চট্টোপাধ্যায়। এদিকে তালতলা ক্লাবে চ্যাংদোলা করে মারধরের ভিডিও প্রকাশ্যে আসতে অভিযুক্তদের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন যাদের দাদাগিরি শখ, তাঁদের পিঠের চামড়া তুলে দিতে হবে।