গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপির লক্ষ্য দেশের যুবদের বেকার রাখা : খাড়গে 

    বিজেপির লক্ষ্য দেশের যুবদের বেকার রাখা : খাড়গে 

    0
    121
    BJPs aim is to keep the countrys youth unemployed  Kharge
    BJPs aim is to keep the countrys youth unemployed Kharge
    কেন্দ্রের বিজেপি সরকারের একটাই লক্ষ্য দেশের যুবদের বেকার করে রাখা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নরেন্দ্র মোদীকে এভাবেই খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
    তিনি লিখেছেন,  আইএলও-র রিপোর্টেই রয়েছে ভারতের বেকারের মধ্যে ৮৩ শতাংশই হল যুবক-যুবতী। গত ১০ বছর ধরে কয়েক কোটি যুবর স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই দায়ী।কংগ্রেস নেতার আরও অভিযোগ, মোদী সরকার বেসরকারি অর্থনৈতিক রিপোর্টকে খণ্ডন করতেই পারে। বেসরকারি আর্থিক রিপোর্টে মোদী সরকারের নির্লজ্জ মুখঢাকার চেষ্টাকে খুলে দেওয়া হয়েছে বলে তারা ওটাকে অস্বীকার করছে।