
দোকান মালিকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে দেড় লাখ টাকা, মোবাইল, গয়না চুরির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার সাঁতরাগাছিতে।
স্থানীয় সূত্রে খবর অসীম মালাকার ওরফে রাজা নামে এক দুষ্কৃতী পিস্তল উচিয়ে সাঁতরাগাছির রামকৃষ্ণ মন্দির পাড়া এলাকায় একটি দোকানে ঢোকে। দোকানে ঢুকেই ব্যবসায়ীকে মারধর শুরু করেন। এরপর হাতুড়ি দিয়ে মাথায় মেরে দেড় লাখ টাকা, গয়না, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দোকানেই লুটিয়ে পড়েন ভোলা দাস নামে ওই ব্যবসায়ী। জখম অবস্থায় ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসীম ওরফে রাজার বিরুদ্ধে আগেও একাধিকবার অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
