গরম চামচ দিয়ে নাবালিকাকে ছ্যাঁকা কাকিমার

0
558
GAROM CHAMOC DIYE NABALIKA K CHEKA KAKIMAR
GAROM CHAMOC DIYE NABALIKA K CHEKA KAKIMAR

বাচ্চাদের মধ্যে খেলা নিয়ে বচসায় চামচ আগুনে পুড়িয়ে ৯ বছরের মেয়েকে সারা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠেছে কাকিমার বিরুদ্ধে।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজারের গান্ধী পার্ক এলাকায়। ওই বালিকার মায়ের অভিযোগ ছোটদের মধ্যে খেলা নিয়ে সামান্য গণ্ডগোলে বাড়িতে ঢুকে তাঁর ৯ বছরের মেয়েকে আগুনে গরম করা চামচ দিয়ে শরীরের একাধিক জায়গায় ছ্যাঁকা দেয় তাঁর জা। চিৎকারে তিনি চলে এলে তাঁকেও গরম চামচ দিয়ে আক্রমণ করা হয়। গুরুতর জখম অবস্থায় ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তিনদিন কেটে গেলেও অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিশ। এমনটাই অভিযোগ নির্যাতিতার মা-র।