গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে হতাশ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

    প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে হতাশ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

    0
    129
    China protracted war with Russia Zelensky
    China protracted war with Russia Zelensky

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে অত্যন্ত হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  জেলেনস্কি বলেছেন, এটা একটা অত্যন্ত হতাশার বিষয়।

    বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা বিশ্বের এক জন খুনি এবং অপরাধী নেতার সঙ্গে আলিঙ্গন করছেন। শান্তিপ্রক্রিয়ার ক্ষেত্রে এটা একটা বড় ধাক্কা। সোমবারই দু’দিনের সফরে রাশিয়া পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখেই আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে। এমনকি মোদীকে পাশে বসিয়ে গল্ফ কার্ট চালান রুশ রাষ্ট্রপ্রধান। গত মাসেই ইটালিতে জি-৭ গোষ্ঠীর বৈঠকে মোদী-জেলেনস্কি মুখোমুখি হয়েছিলেন। সেখানে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথাও হয়। আন্তর্জাতিক রাজনীতিতে মোদী এমন ব্যক্তি, যাঁর সঙ্গে পুতিন এবং জেলেনস্কি দু’জনেরই ফোনে এবং মুখোমুখি কথা হয়েছে। গত দু’বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। সেই যুদ্ধে আমেরিকা-সহ প্রথম বিশ্বের বহু দেশই দাঁড়িয়েছে ইউক্রেনের পাশে। আমেরিকার সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনও সিদ্ধান্তে সায় দেয়নি ভারত।