নাভালনির স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ রাশিয়ায়

0
304
Navalnys wife is ordered to be arrested in Russia
Navalnys wife is ordered to be arrested in Russia

মস্কোর একটি আদালত রুশ বিরোধীদলীয় নেতা প্রয়াত আলেক্সি নাভালনির স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নাভালনির স্ত্রী  ইউলিয়া নাভালনায়া বর্তমানে রাশিয়ার বাইরে বসবাস করেন।

তার বিরুদ্ধে চরমপন্থি সমাজে অংশগ্রহণে অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা হিসেবে পরিচিত অ্যালেক্সাই নাভালনি ১৬ ফেব্রুয়ারি কারাগারে মারা যান।রুশ সংবাদমাধ্যম জানিয়েছে,কারাগারে হাটাহাটির পর নাভালনি অসুস্থ বোধ করেন ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান। এরপর তার জ্ঞান ফেরানোর সকল চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি।তবে রুশ কর্তৃপক্ষ প্রাকৃতিক কারণে মৃত্যু হয়েছে বললেও,তার স্ত্রী বলেছেন, নাভালনিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্যাতন চালিয়ে ও ক্ষুধার্ত রেখে হত্যা করেছে।এদিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে ইউলিয়া নাভালনায়া সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে বলেছেন, আপনি যখন এ বিষয়ে লিখবেন, দয়া করে মূল জিনিসটি লিখতে ভুলবেন না, ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং একজন যুদ্ধাপরাধী।