
ম্যানগ্রোভ বাঁচাতে এক কোটি বৃক্ষরোপণের লক্ষ্য স্থির করেছে বন দফতর। ১৪ জুলাই বনমহোৎসব পালিত হবে ইডেনে। তার আগেই এক কোটি চারাগাছ রোপণের লক্ষ্য স্থির করেছে বনদফতর। প্রতিবছর ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সুন্দরবন অঞ্চলে। ভিটে হারা হতে হয় মানুষকে।
অবাধে বৃক্ষছেদনই এর জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক বিপর্যয় তো বটেই, পরিবেশকে রক্ষা করতে গাছের অবদানকেই এবার প্রচারের হাতিয়ার করেছে বনদফতর। তিনটি ট্যাবলো শহরজুড়ে ১৪ জুলাই পর্যন্ত প্রচার চালাবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষা দফতরকে যুক্ত করা হয়েছে। রাজ্যের প্রত্যেক স্কুলে দেওয়া হবে চারাগাছ। এছাড়াও যেকেউ ইচ্ছে করলে বনদফতরের থেকে খুব কম দামে চারাগাছ কিনতে পারবে।
