গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk উধাও ১৩ লক্ষ পড়ুয়া, চিন্তায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

    উধাও ১৩ লক্ষ পড়ুয়া, চিন্তায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

    0
    222
    Disappearance of 13 lakh students think higher secondary education parliament
    Disappearance of 13 lakh students think higher secondary education parliament
     ১৩ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত মাত্র দেড় হাজার পড়ুয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষায় নাম নথিভুক্ত করায় সেই নিয়ে চিন্তায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০১৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত ১৩ লক্ষের মতো পড়ুয়া একাদশ থেকে দ্বাদশে উঠতে ব্যর্থ হয়েছেন।
    এ বার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাঁদের ফের রেজিস্ট্রেশন করিয়ে সিমেস্টার পদ্ধতিতে শুরু হওয়া উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ দিতে চায়। কিন্তু ওই ১৩ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত মাত্র দেড় হাজার পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্বীকার করে নিচ্ছেন, ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৩ লক্ষের মধ্যে প্রায় ৯০ শতাংশ’ই স্কুলছুট। সংসদ কর্তার মতে, যদি ধরা যায় কোনও বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড়ে সাত থেকে আট লক্ষ পরীক্ষার্থীর নাম রয়েছে, তা হলে নানা কারণে প্রায় ৬০ থেকে ৭০ হাজার পরীক্ষায় বসেন না। এঁদের আবার ফিরিয়ে আনার জন্যই এ বছর নতুন করে রেজিস্ট্রেশন করিয়ে তাঁদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসানো সুযোগ দেওয়া হচ্ছে। ২০১৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত এত সংখ্যক স্কুলছুট হওয়ার একটি অন্যতম কারণ হিস‌েবে মাঝের দু’টি বছর করোনাকে দায়ী করছেন সংসদ কর্তারা।