
তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেলে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পুরাতন মালদায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্কর। যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে দখলমুক্ত করা হয়েছে বিএড কলেজ। বিএড কলেজ কর্তৃপক্ষ মাজেদ আলির অভিযোগ অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবী করেছিলেন। তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় চলতি মাসের এক তারিখে তার উপর হামলা চালায়। তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়াও হয়। বিষয়টি আমল না দেওয়ায় পুনরায় জুন মাসের ছয় তারিখ মালদা থানায় মাধাইপুর এলাকায় অবস্থিত তাঁর বিএড কলেজে ভাঙচুর করে এবং গেটে তালা মেরে দেয়।তৃণমূল কংগ্রেসের নেতার হুমকির জেরে কার্যত আতঙ্কে রয়েছে বিএড কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন। শুরু হয়েছে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি।








