
এবার বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত খোদ পুলিশই। বুধবার রাতে ক্যামাক স্ট্রিটে ৩ পুলিশ কর্মীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি।
নাকা চেকিংয়ের সময় পালাতে গিয়ে ৩ পুলিশকর্মী ছাড়াও পরপর ৫ পথচারীকে ধাক্কা মারে গাড়ি। কোনওক্রমে গাড়িটিকে আটকায় পুলিশ। গ্রেফতার করা হয় চালক সহ ২ জনকে। পুলিশ সূত্রে পবর ক্যামাক স্ট্রিটের ওপর অ্যালেন পার্কের কাছে প্রথমে একটি দ্রুত গতিতে চলা বিলাসবহুল গাড়িটিকে আটকাতে যায় পুলিশ। কিন্তু পুলিশ দেখেই গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় চালক। এরপর ওয়াকিটকির মাধ্যমে পরের সিগন্যালে নাকা চেকিংয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে আরও দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি। সেই সময় এক সার্জেন সহ ৩ পুলিশকর্মীকে ধাক্কা মারে। এরপর গাড়িটিকে ধরতে থিয়েটার রোডে সমস্ত সিগন্যাল লাল করে দেওয়া হয়। এরপইে ইউটার্ন নিয়ে পালাতে যায় গাড়িটি। পিছনে পুলিশ ধাওয়া করলে ফুটপাথ ধরে এগোতে থাকে। তখন যন্টপাথে কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। এরপরেই একটি লোহার বিমে ধাক্কা মেরে থেমে যায়। তখনই এলাকার লোকজন চালককে নামিয়ে মারধর দিতে থাকে। এরপরেই পুলিশ গিয়ে চালক ও গাড়িতে থাকা আরেকজনকে গ্রেফতার করে। আটক করা হয় গাড়িটিকে। পুলিশ সূত্রে খবর চালক মদ্যপ অবস্থায় ছিলেন।








