নিট-ইউজি সংক্রান্ত মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে

0
136
NEET UGC mamlar sunani picholo suprime court
NEET UGC mamlar sunani picholo suprime court
নিট-ইউজি পরীক্ষা সংক্রান্ত শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই মামলার শুনানি হবে আগামী ১৮ জুলাই।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে , কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে যে হলফনামা দাখিল করা হয়েছিল, সেই সম্পর্কে তাদের মতামত জানায়নি মামলাকারীদের একাংশ। মামলাকারীদের বক্তব্য তারা সেই হলফনামার কপি এখনও হাতে পাননি। সেই কারণে তাঁদের বাড়তি সময় দিয়েছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহের জন্য এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। সিবিআই নিট কাণ্ডের তদন্ত করে ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৮ জনকে পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সুপ্রিম কোর্টে জানিয়েছে, কোথাও কোনও ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র হারায়নি। প্রতিটি প্রশ্নপত্রে একটি বিশেষ সিরিয়াল নম্বর থাকে এবং তা নির্দিষ্ট পরীক্ষার্থীর কাছেই যায় । তাঁদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে কোনও নিয়ম বহির্ভূত কাজ ধরা পড়েনি। এমনকী কমান্ড সেন্টারের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। তাতেও কোনও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি।