পুরনো ঘটনাকে তুলে তৃণমূলের ভোট ড্যামেজের চেষ্টা: মুখ্যমন্ত্রী

0
340
purono ghotona ke tule mamata
purono ghotona ke tule mamata

২০২১-র ঘটনাকে সামনে এনে তৃণমূলের ভোট ড্যামেজের চেষ্টা করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে মুম্বইয়ে যাওয়ার পথে এভাবেই আড়িয়াদহের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর দাবি ২০২১-এ ওই ঘটনা যখন ঘটেছে তখন ওই এলাকার সাংসদ ছিলেন অর্জুন সিং। তারপরেও উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে পুরনো একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট করে কোনও ভিডিওর কথা না বললেও মনে করা হচ্ছে আড়িয়াদহের জয়ন্ত সিংদের প্রসঙ্গ তুলেছেন। সংবাদমাধ্যমের একাংশকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী। উপনির্বাচনের একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে।