অমরকন্টক এক্সপ্রেসে আগুন, চাঞ্চল্য

0
192
amar kantak express
amar kantak express
মধ্য প্রদেশের ভোপালে অমরকন্টক এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে জানা গিয়েছে, বৃহস্পতিবার ট্রেনটির একটি এসি কোচের নীচে আচমকাই আগুন ধরে গিয়েছে। রেল সূত্রে খবর, মিসদোদ এবং মণ্ডিদীপ স্টেশনের মাঝে আচমকাই ধোঁয়া বের হতে শুরু করে অমরকন্টক এক্সপ্রেসের একটি এস কোচে।
তীব্র আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল কামরার মধ্যে। বি-৩ এবং বি-৪ কোচের নীচের অংশে আগুন লেগেছিল বলে খবর। দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেনের এক যাত্রী অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। অমরকন্টক এক্সপ্রেস ট্রেনটি ছত্তিশগড়ের দুর্গ এবং মধ্য প্রদেশের ভোপালের মধ্যে চলাচল করে। দুর্গ এবং ভোপাল, দুই প্রান্তিক স্টেশন ছাড়া আরও ২৭ জায়গায় থামে ট্রেনটি।