গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 

    অর্থনীতিবিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 

    0
    117
    Prime Minister in a meeting with economists
    Prime Minister in a meeting with economists

    বাজেট পেশের আগে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও নীতি আয়োগের শীর্ষ কর্তারা।

    বৈঠকে বিশিষ্ট অর্থনীতিবিদদের পরামর্শ মন দিয়ে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেশের শিল্পপতি ও অর্থ বিশেষজ্ঞরা আসন্ন বাজেটকে ঘিরে তাঁদের আশা-প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। এলভার-এর সহ প্রতিষ্ঠাতা তথা মুখ্য বিনিয়োগ অফিসার করণ আগরওয়াল বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতে হিমশিম মধ্যবিত্তদের আয়করে স্বস্তি দিতে পারে সরকার। অন্যদিকে, গ্রামীণ ক্ষেত্রেও বিলিবণ্টনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোগ্যপণ্য, পর্যটন, গাড়ি, রিয়েল এস্টেট, গৃহঋণের ক্ষেত্রে ২৩ জুলাইয়ের বাজেট প্রস্তাবে নয়া ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।