ভুয়ো ভিডিও ছড়ানো বন্ধ না হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

0
213
vuyo video tule choranor hunsiyari mamatar
vuyo video tule choranor hunsiyari mamatar

ভুয়ো ভিডিও ছড়ানো বন্ধ না হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাঁকুড়ার রানিবাঁধের একটা ঘটনা নিয়ে বিজেপি ময়দানে নেমেছে।

কিন্তু খোঁজ নিয়ে জানা গিয়েছে যা ঘটেছে তা পুরোটাই পারবিবারিক বিবাদের কারণ। পুলিশও ব্যবস্থা নিয়েছে। বিজেপির অভিযোগ ছিল রানিবাদের তাদের বুথ সম্পাদক বন্ধু বিহারী মাহাতকে তৃণমূলের লোকজন খুন করেছে। রাজ্য বিজেপির পোস্টকে রিপোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশের তরফে লেখা হয় একটি ঘটনাকে কেন্দ্র করে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।