গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বাঘের হানায় মৃত যুবক

    বাঘের হানায় মৃত যুবক

    0
    487
    BAGHER HANA A MRITO 1
    BAGHER HANA A MRITO 1
    ফের বাঘের আক্রমণে কুলতলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কুলতলির পেটকুল চাঁদ এলাকার বাসিন্দা আবুর আলি মোল্লা ৫ সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার রাতে খালে মাছ ধরছিলেন।
    সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ বেড়িয়ে আবুর আলি মোল্লাকে তুলে নিয়ে যায়। তাঁর সঙ্গীরা পিছু নিলেও তাঁকে বাঁচাতে পারেনি। তাঁরাই বাড়িতে খবর দিলে এলাকাবাসীরা গভীর জঙ্গলে গিয়ে আবুর আলির খোঁজ মেলেনি। জানা গিয়েছে, আবুর আলি মোল্লাকে সুন্দরবনের দোবাঁকি জংগলের দিকে নিয়ে গিয়েছে বাঘ। স্থানীয়রাই বনদফতরকে খবর দিয়েছে। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হলেও মৃতদেহের খোঁজ মেলেনি।