
জয়ন্তদের অত্যাচারের সাক্ষী সেই তালতলা ক্লাব সিল করে দিল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে আড়িয়াদহ-র তালতলা স্পোর্টিং ক্লাবে যায় পুলিশ।
ক্লাবের মধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আড়িয়াদহে মা-ছেলেকে মারধরের ঘটনার পর জয়ন্ত সিং গ্রেফতার হওয়ার পর তালতলার এই ক্লাবেই একের পর এক হাড়হিম করা নির্যাতনের ভিডিও সামনে এসেছে। তারই পুননির্মাণ করতে বৃহস্পতিবার দুপুরে জয়ন্ত ও তাঁর দুই শাগরেদকে নিয়ে পৌঁছে যায় ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। ক্লাবের মধ্য থেকে একটি লোহার রড বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতারের পরেও জয়ন্ত সিংয়ের ঔদ্ধত্য এতটুকুও কমেনি। ক্লাব থেকে বেরোনোর সময় পুলিশের সামনেই সাংবাদিকদের ধাক্কাও মারেন জয়ন্ত। সাংবাদিকদের প্রশ্নে পুলিশের গাড়িতে বসেও সাবলিল ছিল জয়ন্ত সিং। ক্লাবে নির্যাতনে সাংবাদিকদের জয়ন্ত পাল্টাও প্রশ্ন ছিল তাঁকে কি দেখা গিয়েছে। যে ছিল, সে শাস্তি পাবে। মদন মিত্র-র সঙ্গে যোগাযোগের বিষয়টিও অস্বীকার করেছেন জয়ন্ত।
