
বউবাজারের অফিস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন মধ্যমগ্রামের ব্যবসায়ী। তাঁর স্ত্রীর দাবি বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীর মোবাইল নম্বর থেকে তাঁর কাছে একটি মেসেজ আসে।
তাতে লেখা ছিল তপন দাস ও রাজদীপ নামে দুই ব্যক্তি ৭০ লাখ টাকা চেয়ে চাপ দিচ্ছেন। তাই তিনি আর বাড়ি ফিরবেন না। জীবিত নাও থাকতে পারেন। এরপর থেকেই কম্পিউটার ব্যবসায়ী কৌস্তভ মিত্র-র মোবাইল ফোন সুইচড অফ হযে যায় বলে দাবি পরিবারের। রাতেই কলকাতার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবসায়ীর সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায রয়েছে পরিবার।
