হাছান-জয়শঙ্কর বৈঠকে তিস্তা আলোচনা

0
184
HASAN JAISHANKAR BOITHAKE TISTA ALOCHONA
HASAN JAISHANKAR BOITHAKE TISTA ALOCHONA
দিল্লিতে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মেহমুদের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিমস্টেকভূক্ত রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মেহমুদ।
সম্মেলনের মাঝেই তাঁর সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।  সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্থির হয়েছিল , বাংলাদেশের দিকে তিস্তায় জলসঞ্চয়ের জন্য একটি মহাপ্রকল্পে সহায়তা করবে ভারত। শীঘ্রই পাঠানো হবে ভারতের কারিগরি প্রতিনিধি দল। হাছান মেহমুদের সঙ্গে বৈঠকে সেই দল দ্রুত পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে নিত্যপণ্য রফতানি যাতে বাধাপ্রাপ্ত না হয়, তা নিয়ে কথা হয়েছে দুই পক্ষের। পাশাপাশি মায়ানমারের বিদেশমন্ত্রী থান সুই-এর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়া নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে ।