গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বর্ধমানে ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে মার

    বর্ধমানে ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে মার

    0
    863
    BDN KHANDAGHOSH MOLESTATION ER OVIJOG
    BDN KHANDAGHOSH MOLESTATION ER OVIJOG
    শিশুর সঙ্গে কথা বলতে দেখে ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে বর্ধমান শহরে। সেখানে ৩৩ নম্বর ওয়ার্ডের খাঁ পাড়া এলাকায় অপরিচিত ৫ জন এলাকার একটি শিশুর সঙ্গে কথা বলছিল। তাঁদের শিশুর সঙ্গে কথা বলতে দেখে স্থানীয়রা ছেলেধরা সন্দেহ করে।
    অভিযোগ তাঁদের পরিচয় জানার চেষ্টা করলে পালানোর চেষ্টা করে ৫ জন। তখনই স্থানীয়রা ধাওয়া করে এক নাবালিকা সহ ২ জনকে ধরে ফেলে। এরপরেই শুরু হয় গণধোলাই। যদিও অভিযুক্তদের দাবি তাঁরা ওই এলাকায় ভিক্ষা করতে গিয়েছিলেন। অন্য একটি ঘটনায় বর্ধমানেই চোর সন্দেহে গণপিটুনির শিকার হলেন ফেরিওয়ালারা। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির আলমপুরে ফেরি করতে গিয়েছিলেন ৪ জন। তাঁদেরকেই চোর সন্দেহে মারধর করেন স্থানীয়রা। আক্রান্তদের বাড়ি মুর্শিদাবাদে। খবর পেয়ে উদ্ধারে গেলে পুলিশেরও ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ। হামলায় একজন পুলিশকর্মী জখম হন। মারধরের ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।