গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk লোকসভায় হেরেও বিধানসভায় জয়ে ফিরলেন কৃষ্ণ-মুকুটমণি

    লোকসভায় হেরেও বিধানসভায় জয়ে ফিরলেন কৃষ্ণ-মুকুটমণি

    0
    381
    LOKSHOBHA A HERE O BIDHAN SHOBHA A JOY A FIRLEN KRISHNA MUKUTMONI
    LOKSHOBHA A HERE O BIDHAN SHOBHA A JOY A FIRLEN KRISHNA MUKUTMONI
    তৃণমূল-বিজেপি সাটেলের মধ্যেই ফের জিতলেন রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। একজন পেশায় ব্যবসায়ী, অন্যজন পেশায় ডাক্তার।
    লোকসভা ভোটে ৪৭ হাজার ভোটে পিছিয়ে থাকা কৃষ্ণকল্যাণী বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে প্রায় ৫০ হাজার ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন। গণনার শুরু থেকেই এগিয়েছিলেন কৃষ্ণকল্যাণী। বেলা বাড়তেই ভোটের ফল স্পষ্ট হয়ে যায়। কৃষ্ণকল্যাণীকে জয়ী ঘোষণার আগেই সেলিব্রেশনও শুরু করে দেন তৃণমূল কর্মীরা। গত বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকেই বিজেপির টিকিটে লড়ে ২০ হাজার ভোটে জিতেছিলেন কৃষ্ণকল্যাণী। কিন্তু ভোটে জেতার কয়েকমাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়েছিলেন। কিন্তু ব্যর্থ হন তিনি। অন্যদিকে লোকসভা ভোটের ফল উল্টে রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে ৩৮ হাজারের বেশি ভোটে জয় পেলেন মুকুটমণি অধিকারী। ২০২৪-র লোকসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি এবার লোকসভা ভোটে হেরে গেলেও উপনির্বাচনে সেই মুকুটমণির ওপর ভরসা রাখল রানাঘাট দক্ষিণের মানুষজন। আর মুকুটমণির জয়ের বড় ভূমিকা ছিল শঙ্কর সিংয়ের।